আরিফুল আমিন
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৩ ১৭:১৪ পিএম
বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে তিন দিনব্যাপী ব্র্যাক হোপ ফেস্টিভ্যাল। উৎসব চলবে আগামী ১১ ফেব্রুয়ারি পর্যন্ত।‘হৃদয়ে বাংলাদেশ’, ‘সম্ভাবনার শক্তি’ এবং ‘যে পৃথিবী আমরা গড়তে চাই’ এই তিনটি প্রতিপাদ্যকে সামনে রেখে সাজানো হয়েছে তিন দিনের অনুষ্ঠানমালা। ঢাকার আর্মি স্টেডিয়ামে প্রতিদিন সকাল ১১টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত এই আয়োজনে প্রি-রেজিস্ট্রেশন করে সকলে অংশ নিতে পারবেন।