ছবি
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৩ ২১:৩৩ পিএম
আপডেট : ২৩ জানুয়ারি ২০২৩ ২১:৪২ পিএম
ছবি
প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (অপারেশনস) অ্যাক্সেল ফন ট্রটসেনবার্গ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন । ছবি : পিএমও
বিদ্যার দেবী সরস্বতী। হিন্দু সম্প্রদায়ের সরস্বতীপূজা আগামী বৃহস্পতিবার। এ উপলক্ষে রাজধানীর বিভিন্ন স্থানে প্রতিমা বিক্রি বেশ জমে উঠেছে। ছোট-বড় প্রতিমা এক হাজার থেকে পনেরো হাজার টাকা দাম হাঁকা হচ্ছে। ছবিটি শাঁখারীবাজার এলাকা থেকে তোলা । ছবি : ইন্দ্রজিৎ কুমার ঘোষ
বিদ্যার দেবী সরস্বতী। হিন্দু সম্প্রদায়ের সরস্বতীপূজা আগামী বৃহস্পতিবার। এ উপলক্ষে রাজধানীর বিভিন্ন স্থানে প্রতিমা বিক্রি বেশ জমে উঠেছে। ছোট-বড় প্রতিমা এক হাজার থেকে পনেরো হাজার টাকা দাম হাঁকা হচ্ছে। ছবিটি শাঁখারীবাজার এলাকা থেকে তোলা । ছবি : ইন্দ্রজিৎ কুমার ঘোষ
বায়ুদূষণের তালিকায় বরাবরই ঢাকার অবস্থান ওপরের দিকে, রাজধানীতে বায়ুদূষণের অন্যতম একটি কারণ উন্নয়ন প্রকল্প। চলমান উন্নয়ন প্রকল্প থেকে প্রতিদিন ব্যাপকহারে ধুলাবালি ছড়িয়ে পড়ছে বায়ুমণ্ডলে। ধুলাবালি থেকে রক্ষায় সোমবার কারওয়ানবাজার এলাকায় পানি ছিটাচ্ছেন মেট্রোরেল প্রকল্পের একজন কর্মী। ছবি : আরিফুল আমিন
নর্দান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিবাদী লিখে কাওলার মোড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন । ছবি : প্রবা
নর্দান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিবাদী লিখে কাওলার মোড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন । ছবি : প্রবা
বাসের ধাক্কায় নর্দান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাদিয়া সুলতানা নিহত হলে সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ করেন । ছবি : প্রবা
বাসের ধাক্কায় নর্দান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাদিয়া সুলতানা নিহত হলে সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পুলিশের বাধা উপেক্ষা করে বিক্ষোভ করেন । ছবি : প্রবা
যমুনা ফিউচার পার্কের সামনে রবিবার ভিক্টর ক্লাসিক পরিবহনের বাসের ধাক্কায় নর্দান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাদিয়া সুলতানা নিহত হলে সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কাওলার মোড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন । ছবি : প্রবা
যমুনা ফিউচার পার্কের সামনে রবিবার ভিক্টর ক্লাসিক পরিবহনের বাসের ধাক্কায় নর্দান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাদিয়া সুলতানা নিহত হলে সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কাওলার মোড়ে রাস্তা অবরোধের কারণে আটকে যায় হাজারো পরিবহন। ছবি : প্রবা
জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা, ব্যাখ্যা ও বিশ্লেষণ’ শীর্ষক আলোচনা সভায় উপস্থিত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্যান্য অতিথি । ছবি : আরিফুল আমিন
ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েটসহ সব বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে ভর্তিচ্ছুক শিক্ষার্থীরা মানববন্ধন করেন । ছবি : আরিফুল আমিন
জাহাজভাঙার জন্য কিছু নির্দিষ্ট ডকইয়ার্ড থাকলেও মানছেন না ব্যবসায়ীরা। ফলে দূষিত হচ্ছে পরিবেশ। ছবিটি রাজধানীর পোস্তগোলায় ব্রিজের সামনে থেকে তোলা । ছবি : রুবেল রশিদ