ইন্দ্রজিৎ ঘোষ
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৩ ১৫:৫৬ পিএম
আপডেট : ২৩ জানুয়ারি ২০২৩ ১৫:৫৬ পিএম
রাজধানীর প্রগতি সরণিতে বাসচাপায় নর্দান ইউনিভার্সিটির শিক্ষার্থী নাদিয়ার মৃত্যুর ঘটনায় বিমানবন্দর সড়কে সোমবার (২৩ জানুয়ারি) অবস্থান নেয় শিক্ষার্থীরা। এ সময় যানজটের সৃষ্টি হয়। দুপুরের দিকে তিন দাবি জানিয়ে আন্দোলন স্থগিত করে তারা।
শিক্ষার্থীদের দাবিগুলো হল- ভিক্টর ক্ল্যাসিক বাসের রুট পারমিট বাতিল করতে হবে, নিহত নাদিয়ার পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে এবং কাওলা এলাকায় একটি বাস স্টপেজ করতে হবে।
নর্দান ইউনিভার্সিটির শিক্ষার্থী নাদিয়ার মৃত্যুর ঘটনায় বিমানবন্দর সড়কে সোমবার (২৩ জানুয়ারি) অবস্থান নেয় শিক্ষার্থীরা। প্রবা ফটো
নর্দান ইউনিভার্সিটির শিক্ষার্থী নাদিয়ার মৃত্যুর ঘটনায় বিমানবন্দর সড়কে সোমবার (২৩ জানুয়ারি) অবস্থান নেয় শিক্ষার্থীরা। প্রবা ফটো
শিক্ষার্থীদের আন্দোলনে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। প্রবা ফটো
পুলিশের অনুরোধে আল্টিমেটাম দিয়ে আন্দোলন স্থগিত করে শিক্ষার্থীরা। প্রবা ফটো