ইন্দ্রজিৎ কুমার ঘোষ
প্রকাশ : ১৯ আগস্ট ২০২২ ২১:৫০ পিএম
আপডেট : ১৯ আগস্ট ২০২২ ২২:২১ পিএম
শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে রাজধানী জুড়ে ছিল নানা আয়োজন। শুক্রবার (১৯ আগস্ট) বিকেলে ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শোভাযাত্রা বের করেন সনাতন ধর্মাবলম্বীরা। তাদের প্রত্যাশা, এবারের জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণের আশীর্বাদে কেটে যাবে সব অন্ধকার।
বাজছে ঢোল। নাচছে সবাই। কেউ সেজেছেন কৃষ্ণ, কেউ রাধা, কেউবা আবার সেজেছেন কংশ মামা।
জন্মাষ্টমী উপলক্ষে যজ্ঞ, কীর্তন, পূজাসহ নানা আয়োজন করে রাজধানীর বিভিন্ন সংগঠন। মন্দিরের আনুষ্ঠানিকতা শেষে শোভাযাত্রা শুরু করেন সনাতন ধর্মাবলম্বীরা। জনসমুদ্রে পরিণত হয় পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকা। সবার আনন্দ ছিল বাঁধভাঙা।
জনসমুদ্রে পরিণত হয় পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। ছবি : প্রতিদিনের বাংলাদেশ