আরফাতুন নাবিলা
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ১৫:১২ পিএম
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার দিঘিরপাড়ে বসে প্রায় ২০০ বছরের পুরনো ঐতিহ্যবাহী পাটের হাট। ব্রিটিশ আমল থেকে চলে আসা এই হাটটি এখনো দেশের অন্যতম গুরুত্বপূর্ণ পাটের বাণিজ্যকেন্দ্র। মুন্সীগঞ্জসহ আশপাশের বিভিন্ন জেলার কৃষকেরা নৌকা ও ট্রলারে করে পাট নিয়ে আসেন।
ভোরের আলো ফুটতেই পদ্মার বুকে জড়ো হতে থাকে একের পর এক নৌকা ও ট্রলার। বাজারে জায়গার সংকুলান না হওয়ায় পদ্মার তীর ও নদীর বিস্তীর্ণ অংশ জুড়ে চলে বেচাকেনা।





বিভিন্ন জেলার কৃষকদের মূল ব্যবসায়িক কেন্দ্র হিসেবে আজও জমজমাট ব্রিটিশ আমল থেকে চলে আসা মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার দিঘিরপাড়ের এই হাট।
ছবি: এস এম আরিফুল আমিন
২০০ বছরের পুরনো ঐতিহ্যবাহী পাটের হাট