আরফাতুন নাবিলা
প্রকাশ : ২০ জুন ২০২৬ ১৭:০২ পিএম
আপডেট : ২০ জুন ২০২৬ ১৭:১৭ পিএম
ফুটবল জ্বরে মেতেছে বিশ্ব। সেই ছোঁয়া লেগেছে বাংলাদেশেও। খেলার দিনগুলোতে খোলা মাঠে আয়োজন করে খেলার প্রতিটি মুহূর্ত উপভোগ করেন ভক্তরা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হল প্রাঙ্গণে ২০ জুন, ২০২৬ বিশাল পর্দায় উপভোগ করা হয় ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ব্রাজিল বনাম হাইতি ম্যাচ।
ব্রাজিলের ক্ষুদে সমর্থক ছবি - আরিফুল আমিনপ্রিয় দলের সমর্থনে জড়ো হওয়া শত শত ফুটবলপ্রেমীর উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। দুর্দান্ত নৈপুণ্যে ৩-০ গোলের স্বস্তিদায়ক জয় তুলে নেয় ব্রাজিল।


প্রতিটি গোলের সঙ্গে সঙ্গে আনন্দ-উল্লাসে মেতে ওঠেন সমর্থকেরা, সৃষ্টি হয় এক উৎসবমুখর পরিবেশ।



ফুটবল এখন নির্দিষ্ট কোনো দেশের খেলা নয়। হয়ে উঠেছে গণমানুষের ভালোবাসার খেলা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফুটবলপ্রেমীর উচ্ছ্বাস