এস এম আরিফুল আমিন
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২২ ১৬:২৬ পিএম
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আজ থেকে শুরু হয়েছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) আয়োজিত পাঁচ দিনব্যাপী আবাসন মেলা। সংগঠনটি প্রতিবছর ডিসেম্বর মাসে এই মেলার আয়োজন করে। বুধবার (২১ ডিসেম্বর) শুরু হওয়া মেলা চলবে আগামী ২৫ ডিসেম্বর রবিবার পর্যন্ত।
প্রতিবারের মতো এবারও এক ছাদের নিচে থাকবে ফ্ল্যাট, নির্মাণসামগ্রী এবং হোম লোনের সমাহার। থাকবে হাউজিং লোন দিতে বিভিন্ন ঋণ বিতরণকারী প্রতিষ্ঠান।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে আজ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী তাজুল ইসলাম মেলার উদ্বোধন করেন।