× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দেওয়ানবাড়ি ও মসজিদ

এস এম আরিফুল আমিন

প্রকাশ : ১৪ আগস্ট ২০২২ ১৫:২৮ পিএম

আপডেট : ১৪ আগস্ট ২০২২ ১৬:১০ পিএম

সাভারের আমিনবাজারে অবস্থিত আঠারো শতকের দেওয়ানবাড়ি ও জামে মসজিদ। ঢাকা-আরিচা মহাসড়ক থেকেও পরিষ্কারভাবে মসজিদটিকে দেখা যায়। এই মসজিদটির পাশেই দেওয়ানবাড়ি নামে একটি প্রাচীন ভবন রয়েছে।

ধারণা করা হয়, এই প্রাচীন ভবন ও মসজিদটি একই সময় নির্মাণ করা হয়েছিল। গাবতলী থেকে তুরাগের ওপরের সেতুটি পার হলেই আমিনবাজার। এর পাশের একটি এলাকার নাম দেওয়ানবাড়ি।

ঢাকা-আরিচা মহাসড়ক ধরে নিয়মিত যাদের চলাচল, দেওয়ানবাড়িতে তাদের চোখে পড়ে পুরোনো একটি ইমারত। ঢাকা থেকে সাভারের দিকে যেতে মহাসড়কের ডান পাশে পড়ে বাড়িটি। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) প্রণীত নগরের ঐতিহ্যবাহী ভবনের তালিকায় ওই বাড়ির নাম ‘দেওয়ানবাড়ি কমপ্লেক্স ও মসজিদ’। 

অর্থাৎ বাড়িটিতে ঐতিহ্যবাহী একটি মসজিদও আছে। ওই বাড়িতে গিয়ে পুরোনো দুটি ভবনের পাশাপাশি পাথরের কারুকাজ করা একটি মসজিদও দেখা গেছে। তিন গম্বুজের মসজিদটি এখনো ঝকঝকে, চকচকে। তবে মলিন হয়ে পড়া ভবন দুটো কেবল বাড়িটির বয়সের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। দেওয়ানবাড়ির নামটি এখন বাড়ি ছাপিয়ে এলাকার নাম হয়ে গেছে।

তবে এখানে কবে, কোন দেওয়ান বসতি গেড়েছিলেন, তার কোনো হদিস দিতে পারেননি এলাকার একাধিক বাসিন্দা। তারা বাড়িটিকে এখন ‘হাজি বাড়ি’ নামে চেনেন। হাজিদের আগে যে এখানে দেওয়ানেরা বাস করতেন, তা ধারণা করেন এলাকার লোকজন। দেওয়ান সম্পর্কে কিছুটা ধারণা পেতে চোখ বোলানো যাক অভিধানে।


আমিনবাজারে অবস্থিত দেওয়ানবাড়ি কমপ্লেক্স ও মসজিদ

আমিনবাজারে অবস্থিত দেওয়ানবাড়ি কমপ্লেক্স ও মসজিদ

মসজিদে আজান দেওয়ার মাইক

মসজিদে আজান দেওয়ার মাইক

দেওয়ানবাড়ির সামনে স্বচ্ছ জলের পুকুর

দেওয়ানবাড়ির সামনে স্বচ্ছ জলের পুকুর

প্রধান ফটক

প্রধান ফটক

প্রকৃতির মাঝে উজ্জ্বল স্থপতি

প্রকৃতির মাঝে উজ্জ্বল স্থপতি

দেওয়ানবাড়ির জড়াজীর্ণ অংশ

দেওয়ানবাড়ির জড়াজীর্ণ অংশ

দেওয়ানবাড়ি মসজিদ

দেওয়ানবাড়ি মসজিদ

দেওয়ানবাড়ি প্রবেশের রাস্তা

দেওয়ানবাড়ি প্রবেশের রাস্তা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা