এসকে রাসেল, কিশোরগঞ্জ
প্রকাশ : ১৩ আগস্ট ২০২২ ১৫:৫৭ পিএম
আপডেট : ১৩ আগস্ট ২০২২ ১৬:১৩ পিএম
সৌন্দর্যের কারণে পদ্মফুলকে বলা হয় ‘জলজ ফুলের রানী’। কিশোরগঞ্জের তাড়াইলের দরিজাহাঙ্গীরপুরের কাইকনা বিলে দিগন্তজুড়ে শোভা পাচ্ছে পদ্মফুলের গালিচা। পদ্মবিলের সৌন্দর্য উপভোগ করতে বিভিন্ন এলাকা থেকে ভ্রমণপিপাসুরা ছুটে আসছেন এ বিলে।
আকাশে সূর্য উঁকি দেওয়ার সঙ্গে সঙ্গে বিলে আসেন পদ্মপ্রেমী লোকজন। পদ্মফুল আর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব নিয়ে ভিড় করছেন প্রকৃতিপ্রেমীরা। নৌকায় ঘুরে ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মফুলের সৌন্দর্য উপভোগ করেন তারা। অনেকেই আবার এমন অপরূপ সৌন্দর্য ক্যামেরার ফ্রেমে বন্দি করে রাখছেন। স্থানীয়রাও ভ্রমণপিপাসুদের সার্বিক সহযোগিতা করছেন। এ ছাড়া বিলে আগত লোকদের নৌকায় ঘুরিয়ে কিছু আয় করছে স্থানীয় স্কুলপড়ুয়া ছেলেরা।
/এমজে
তাড়াইলের পদ্মবিলে ফুটে আছে সারি সারি ফুল। ছবি : প্রতিদিনের বাংলাদেশ