আরিফুল আমিন
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৫ ১৫:২৪ পিএম
সপ্তাহের প্রথম কার্যদিবসের সকালেই মুষলধারে বৃষ্টিতে জলাবদ্ধতায় ডুবে যায় মিরপুরের বিভিন্ন সড়ক। ঘর থেকে বের হয়ে চরম ভোগান্তিতে পড়েন নগরবাসী। শেওড়াপাড়া, কাজিপাড়া ও পীরেরবাগ এলাকায় রাস্তাজুড়ে পানি জমে দীর্ঘ সময় দুর্ভোগ পোহাতে হয় সাধারণ মানুষকে।