আরিফুল আমিন
প্রকাশ : ১০ আগস্ট ২০২৫ ১৩:৩৯ পিএম
জামালপুরের ইসলামপুর উপজেলার বাজারগুলোতে সপ্তাহ দুয়েক ধরে নতুন পাট উঠতে শুরু করেছে। গত বছরের তুলনায় এবার মণপ্রতি প্রায় এক হাজার টাকা বেশি দামে পাট বিক্রি করছেন কৃষকরা। অনুকূল আবহাওয়া, ভালো ফলন ও পর্যাপ্ত বৃষ্টির কারণে পাট জাগ দেওয়ার জন্য পানির অভাব হয়নি, সব মিলিয়ে চাষিরা বেশ খুশি।
গত বছর মৌসুমের শুরুতে নতুন পাট বিক্রি হয়েছিল মণপ্রতি ২ হাজার ৭০০ থেকে ২ হাজার ৯০০ টাকায়। এবার দাম বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৭০০ থেকে ৩ হাজার ৮০০ টাকা। এতে কৃষকেরা প্রতি মণে ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকা পর্যন্ত বাড়তি পাচ্ছেন।