আরিফুল আমিন
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৫ ১৪:৩৫ পিএম
বর্ষার এই মৌসুমে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার শহর ও গ্রামাঞ্চলে শাপলার হাট বসছে। পাশাপাশি বাড়ি বাড়ি ঘুরে ফেরি করেও বিক্রি হচ্ছে এই জলজ উদ্ভিদ। বাঙালির জাতীয় ফুল হিসেবে পরিচিত শাপলা এখন জনপ্রিয় সবজি ও তরকারি হিসেবেও স্থান করে নিয়েছে।
শাপলা বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন শ্রীনগরের বিভিন্ন এলাকার শতাধিক পরিবার। বর্ষার পানিতে সহজলভ্য হওয়ায় এ সময় গ্রামীণ জনপদে শাপলার চাহিদা ও বিক্রি দুটোই বেড়ে যায়। ফলে এটি শুধু পুষ্টিকর খাবার নয়, বরং অনেকের জন্য আয়-রোজগারের উৎসও হয়ে উঠেছে।