৩৬ জুলাই উদ্যাপন
আরিফুল আমিন
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৫ ১০:৪৫ এএম
রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে গতকাল মঙ্গলবার দিনব্যাপী আয়োজনের মাধ্যমে পালিত হলো ‘৩৬ জুলাই উদ্যাপন’। জুলাই মাসের ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে এ অনুষ্ঠানটির আয়োজন করে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়।
দুপুর ১২টা ১৫ মিনিটে সাইমুম শিল্পীগোষ্ঠীর পরিবেশনায় দেশাত্মবোধক গান দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এরপর মঞ্চে আসে কলরব শিল্পীগোষ্ঠী। দিনভর নানা সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে ইতিহাসের সেই দিনটিকে স্মরণ করেন উপস্থিত দর্শক ও অংশগ্রহণকারীরা।