আরফাতুন নাবিলা
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৫ ১৪:২৮ পিএম
আপডেট : ০২ এপ্রিল ২০২৫ ১৪:৩৮ পিএম
সিলেটের টাঙ্গুয়ার হাওর হোক কিংবা রাঙামাটির কাপ্তাই হ্রদ— হাউসবোটে এই ভ্রমণ আপনাকে এক নতুন মাত্রার অভিজ্ঞতা দেবে। বিশাল জলরাশির বুকে যখন আপনি এগিয়ে যাবেন, তখন প্রকৃতির অনাবিল সৌন্দর্যে হারিয়ে যাবেন নিমেষেই। চারপাশে গ্রামবাংলার চিরচেনা দৃশ্য—শিশুরা সাঁতার কাটছে, মহিলারা নদীর ধারে কাপড় ধুচ্ছেন, জেলেরা মাছ ধরছেন, আর দূর থেকে হাস্যোজ্জ্বল বাচ্চারা হাত নাড়িয়ে আপনাকে অভিবাদন জানাচ্ছে। শহরের কোলাহল ভুলিয়ে দেবে এই শান্ত-নিরিবিলি পরিবেশ, যেখানে প্রকৃতি আর জীবন একসঙ্গে মিশে গেছে এক মোহময় রূপে। টাঙ্গুয়ার হাওর ও কাপ্তাই লেক থেকে তোলা।