নাজমুল হাসান মাসুম
প্রকাশ : ১৭ মার্চ ২০২৫ ১৫:২৬ পিএম
রাজধানীর রমনা পার্কে দেখা মিলছে সবুজ টিয়া পাখির ঝাঁক। সকাল-বিকেল তাদের কিচিরমিচিরে মুখরিত হয় পার্ক এলাকা। দর্শনার্থীরা মুগ্ধ হয়ে উপভোগ করছেন এই নয়নাভিরাম দৃশ্য। পরিবেশবিদরা বলছেন, এটি প্রকৃতির ভারসাম্যের ইতিবাচক দিক। সম্প্রতি রমনা পার্কে তোলা।