ইসমাঈল হোসেন নয়ন
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৫ ১১:৫৯ এএম
আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৫ ১২:০৯ পিএম
চট্টগ্রামের রাঙ্গুনিয়ার গুমাই বিল শীত মৌসুমে নানা প্রজাতির অতিথি পাখির আবাসস্থলে পরিণত হয়। বর্ষাকালে বিশাল জলরাশিতে পরিণত হয় আর শীতকালে দেখা মেলে নানা প্রজাতির অতিথি পাখির। সুদূর শীতপ্রধান দেশগুলো থেকে আসা এসব পাখির কলকাকলিতে বিলের পরিবেশ মুখরিত হয়ে ওঠে। প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে পাখিদের মনোমুগ্ধকর উপস্থিতি পর্যটকদেরও আকর্ষণ করছে। সম্প্রতি তোলা।