মো. আশিক বিন সাদী
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৫ ১১:১০ এএম
আপডেট : ২৩ জানুয়ারি ২০২৫ ১১:২৪ এএম
বাংলাদেশের গ্রামীণ ঐতিহ্যের অংশ হিসেবে জামালপুরে অনুষ্ঠিত হয়েছে গরুর ‘মই দৌড়’ প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড। খেলায় শুরু থেকে বিভিন্ন এলাকার ১০টি টিম অংশ নেয়। প্রতিযোগিতায় গাইবান্ধা আগুনের চরের পাঙ্খা আলীর গরু বিজয়ী হয়। স্থানীয়দের ভিড় ও উচ্ছ্বাসে গ্রামীণ সংস্কৃতির এ ঐতিহ্য আরও প্রাণবন্ত হয়ে ওঠে। বুধবার (২২ জানুয়ারি) জামালপুর থেকে তোলা।