আরিফুল আমিন
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৫ ১৩:০৮ পিএম
মাঠজুড়ে প্রস্ফুটিত সরিষা ক্ষেত। ফসলের ঝলমলে হলুদ রঙ এবং মনোরম গন্ধ পরিবেশে তৈরি করেছে এক অন্যরকম আবহ। মধু সংগ্রহে মৌমাছির ছোটাছুটি। কৃষকেরা জানান, এবারের ফলন ভালো হওয়ায় আশাবাদী তাঁরা। সৌন্দর্য উপভোগ করতে ভিড় জমাচ্ছেন অনেক দর্শনার্থী। সম্প্রতি মানিকগঞ্জের সিঙ্গাইর থেকে তোলা।