আরিফুল আমিন
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৭ এএম
আপডেট : ২০ জানুয়ারি ২০২৫ ১৬:০৩ পিএম
শীতে নতুন নতুন সবজি ফলে। শীত মৌসুমের অতি পরিচিত এবং আমিষপ্রিয় একটি সবজি কপি। কপির মধ্যে ফুলকপি ও বাঁধাকপি জনপ্রিয়। কপি কিন্তু শাক নয়। তবু পালং, লেটুস সবজির অন্তর্ভুক্ত। কপি শীতকালীন উত্কৃষ্ট সবজি এবং সরিষা পরিবারের ব্রাসিকা প্রজাতির সবজি বলা হয়। ফুলকপির আদি নিবাস ভূমধ্যসাগরীয় এলাকায়। বাঁধাকপি খ্রিষ্টপূর্ব ২৫০০ বছর আগে ইউরোপে উত্পন্ন হয়েছে এবং গ্রিস, ডেনমার্ক, নেদারল্যান্ড, ফ্রান্স প্রভৃতি দেশে এর প্রধান প্রধান জাত উদ্ভাবিত হয়েছে। বাংলাদেশে ফুলকপি ও বাঁধাকপি বেশি পরিচিত এবং চাষ হচ্ছে অধিক পরিমাণে। আমাদের দেশে মূলত কপি শীত মৌসুমে পাওয়া যায়। সম্প্রতি আশুলিয়া থেকে তোলা।