আরিফুল আমিন
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৫ ১০:৩০ এএম
আপডেট : ১৮ জানুয়ারি ২০২৫ ১২:৫৭ পিএম
৩ মাঘ আজ। সকালের কুয়াশায় চারদিক ঢেকে রয়েছে। ভোর থেকে সকাল ৮টা পর্যন্ত ভারী কুয়াশা। কচিধানের চারায় জমেছে মুক্তাদানার মতো শিশিরকণা। পুবাকাশে সোনালি আভা ছড়িয়ে উঠেছে সূর্য। শুক্রবার (১৭ জানুয়ারি) ভোরে ছবিগুলো সাভার থেকে তোলা।