প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৪ ০০:২৮ এএম
একসময় বিনোদনের জনপ্রিয়
মাধ্যম ছিল সার্কাস। সেখানে থাকতো তাক লাগানো নানারকমের খেলা আর শারীরিক কসরত। সার্কাসের
এই প্রধানতম উপাদানের নাম অ্যাক্রোবেটিক। বাংলায় বলে দড়াবাজি। সার্কাসের মতোই দর্শকপ্রিয়
এই শিল্পটিও বিলুপ্তপ্রায়।
সম্প্রতি চীন থেকে প্রশিক্ষণপ্রাপ্ত
একদল শিল্পীকে নিয়ে শনিবার শিল্পকলা অ্যাকাডেমি আয়োজন করে ‘অ্যাক্রোবেটিক শো’। তাতে নানারকম শারীরিক কসরত দেখিয়ে দর্শকের কড়তালি
কুড়িয়েছেন শিল্পীরা।