আলী হোসেন মিন্টু
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৪ ২০:৪৯ পিএম
আপডেট : ১১ অক্টোবর ২০২৪ ২০:৫২ পিএম
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আজ শুক্রবার মহা অষ্টমী। রাজধানীসহ সারা দেশে সনাতন ধর্মাবলম্বীরা পূজামণ্ডপগুলোতে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পূজা-অর্চণার মাধ্যমে দিনটি উদযাপন করা হয়। পূজা দেখতে সব ধর্মের মানুষের ঢল নামে। আজ মহা অষ্টমী উপলক্ষে দৃষ্টিনন্দন সাজে দেবীকে পুষ্পাঞ্জলি দেবে ভক্তরা। ফুলে ফুলে ছেয়ে গেছে পূজা মণ্ডপ। রাতের আধারে রংঙের আলোর জলকানিতে ফুটে ওঠে দেবী দুর্গার অপরূপ সাজ। গতকাল ছিল মহাসপ্তমী। সেদিনও দুর্গাভক্তরা দেবীর আরাধনায় পূজামণ্ডপগুলোতে দিনভর ভিড় জমায়। পুরান ঢাকার শাখারী বাজার এলাকার মন্দির থেকে তোলা।