আলী হোসেন মিন্টু
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৮:০৪ পিএম
আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৮:১২ পিএম
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার
আন্দোলনে গুলি করে হত্যার নির্দেশ দাতা খুনি শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে টিএসসিতে
গণ জুতা নিক্ষেপ কর্মসূচিতে অংশ নেয় অসংখ্য নির্যাতিত মানুষ। জুতাপেটা
করতে গিয়ে অনেকেই বিক্ষুব্ধ হয়ে ওঠেন এবং শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি তোলেন। শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকালে
টিএসসি রাজু ভাস্কর্যের সামনে ফ্যাসিবাদবিরোধী শিক্ষার্থীবৃন্দ এ কর্মসূচির আয়োজন করেন।