সুফল চাকমা
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৪ ১৫:২১ পিএম
আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৪ ১৫:৩৯ পিএম
জুমচাষ পাহাড়িদের একটি ঐতিহ্যবাহী প্রথা। এটি অনেকের জীবন-জীবিকার উৎসও। প্রকৃতির ওপর নির্ভর করে পার্বত্য এলাকায় পাহাড়ের ঢালু ভূমিতে উৎপাদিত জুম চাষের ধান কাটা শুরু হয়েছে। জুমিয়াদের মুখে হাসি ফুটেছে। সবুজ পাহাড় এখন সোনালি রঙে-রঙিন। চোখের দৃষ্টি যতদূর যায় বিশাল সবুজ পাহাড়ের ফাঁকে ফাঁকে দূর থেকে দেখা যায় সবুজ পাহাড়ের জুমের পাকা সোনালি রঙের পাকা ধান। বান্দরবানের থানচি উপজেলার কমলা বাগান পাড়া এলাকায় জুমচাষি মিলন ত্রিপুরার জুমে পাকা ধান কাটতে ব্যস্ত একদল জুমচাষি। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) তোলা।