আরিফুল আমিন
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৪ ১৬:১৩ পিএম
শুভ্রতা ছড়াচ্ছে কেরানীগঞ্জের সারি ঘাটের সারি সারি কাশফুল। যতদুর চোখ যায় শুধু সাদা আর সাদা। পাখির চোখে দেখলে মনে হবে মাটিতে লুটে পড়েছে সাদা মেঘের ভেলা। বিকালের নীল আকাশে সাদা মেঘ আর সারি ঘাটের সাদা কাশফুল যেন এখানে মিলে মিশে একাকার। ব্যাস্ত নগরী ঢাকার সব চেয়ে কাছের উপজেলা কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের সারিঘট সারা বছর ভ্রমণপিপাসুদের পদচারণায় মুখরিত থাকলেও এখানে বর্ষা আর শরতে ভিন্ন মাত্র যোগ করে প্রকৃতি।