আলী হোসেন মিন্টু
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৪ ১৬:০১ পিএম
আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৫৯ পিএম
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যা চালানোর অভিযোগের প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আইনগতভাবে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে আদালত পুনর্গঠনে জোর প্রস্তুতিতে কাজ চলছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদ্য নিয়োগপ্রাপ্ত চিফ প্রসিকিউটার তাজুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
২০১০ সালে ২৫ মার্চ ট্রাইব্যুনাল আইনজীবী প্যানেল ও তদন্ত সংস্থা গঠনের পর নাগরিক সমাজের দাবির পরিপ্রেক্ষিতে পুরোনো হাইকোর্ট ভবনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়।