হাসিব আল আমিন, নোয়াখালী
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৪ ১৮:২৭ পিএম
শেখ হাসিনার পতনের খবরে নোয়াখালীতে সেনাবাহিনীর গাড়িতে চড়ে উল্লাস করেছে ছাত্র জনতা। সোমবার (৫ আগস্ট) দুপুরে জেলা শহর জুড়ে হাজার হাজার জনতা উল্লাস শুরু করে। এসময় সাধারণ জনগণের সঙ্গে করমর্দন করছেন সেনা সদস্যরা। জনগণ সেনা বাহিনীকে স্যালুট জানিয়েছে।