আরিফুল আমিন
প্রকাশ : ০২ জুলাই ২০২৪ ১৭:৪৯ পিএম
আপডেট : ০২ জুলাই ২০২৪ ১৮:১৬ পিএম
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পুরোনো বাণিজ্য মেলার মাঠে চলছে জাতীয় বৃক্ষমেলা-২০২৪। বিভিন্ন জাতের বনজ, ঔষধি, ফুল, ফলসহ সৌন্দর্যবর্ধক গাছ শোভা বাড়াচ্ছে মেলার। বিভিন্ন স্থান থেকে নার্সারি মালিকেরা নিজেদের গাছ নিয়ে মেলায় এসেছেন বিক্রির জন্য। বিক্রি হচ্ছে চেনা-অচেনা ফুল ও ফলের গাছও।
এ ছাড়া রয়েছে বনসাই ও ক্যাকটাসের মতো গাছ। মেলা ঘুরে নানান জাতের নানান রঙের এসব ক্যাকটাসের দেখা মেলে। প্রতিটি ক্যাকটাস মান ভেদে বিক্রি হচ্ছে একশ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত।