আরিফুল আমিন
প্রকাশ : ২৮ জুন ২০২৪ ১৬:৩৯ পিএম
আপডেট : ২৮ জুন ২০২৪ ১৬:৪৭ পিএম
কংক্রিটের নগরী ঢাকায় যে কয়টি প্রাকৃতিক ফুসফুস রয়েছে তার মধ্যে অন্যতম মিরপুরের বোটানিক্যাল গার্ডেন বা জাতীয় উদ্ভিদ উদ্যান। নগরবাসী কাজের চাপে হাঁপিয়ে ওঠে যখন তখনি প্রাণ-প্রকৃতির সান্নিধ্যে যেতে ছুটে যায় সেখানে।
সম্প্রতি জাতীয় উদ্ভিদ উদ্যানের প্রবেশমূল্য এক লাফে পাঁচগুণ বৃদ্ধি পাওয়ার খবর পাওয়া গেছে। এতে প্রবেশমূল্য ২০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ১০০ টাকা হবে। আগামী ৪ জুলাই থেকে এটি কার্যকর হবে।