পিএমও
প্রকাশ : ১৪ জুন ২০২৪ ১৮:৪৪ পিএম
আপডেট : ১৪ জুন ২০২৪ ১৯:১২ পিএম
বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার (১৪ জুন) সকালে গাজীপুরের কাশীমপুরে শেখ ফজিলাতুন নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতাল ও নার্সিং কলেজ পরিদর্শন করেন। হাসপাতাল কাউন্টারে নির্ধারিত ফি জমা দিয়ে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করান। পরে হাসপাতাল পরিচালনা বোর্ডের সদস্য, চিকিৎসক এবং নার্সদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী।