× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রধানমন্ত্রীর দিল্লী সফর

পিআইডি ও পিএমও

প্রকাশ : ১০ জুন ২০২৪ ২৩:২৪ পিএম

আপডেট : ১১ জুন ২০২৪ ০০:১১ এএম

ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির তৃতীয় মেয়াদের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে নয়াদিল্লী সফর করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি রবিবার দুপুরে নয়াদিল্লী পৌঁছে সন্ধ্যায় যোগ দেন শপথ গ্রহণ অনুষ্ঠানে। সোমবার (১০ জুন) বিকালে নয়াদিল্লী থেকে রওনা হয়ে সন্ধ্যায় ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী। 

সফরকালে নরেন্দ্র মোদি, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে, ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, ভারতীয় জনতা পার্টির (বিজেপির) সিনিয়র নেতা ও সাবেক উপ-প্রধানমন্ত্রী এল কে আদভানি এবং কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপারসন সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ভারতের নয়াদিল্লীর পালাম বিমানবন্দরে শেখ হাসিনাকে স্বাগত জানিয়ে ভারতের শিল্পীরা নৃত্য পরিবেশন করেন। প্রধানমন্ত্রী তাদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন ও ফটোসেশানে অংশগ্রহণ করেন।

ভারতের রাষ্ট্রপতি ভবনে লাল গালিচায় হেঁটে নরেন্দ্র মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেন শেখ হাসিনা।

শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুসহ অন্যদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তার কন্যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদ।

ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগের সঙ্গে শেখ হাসিনার বৈঠক।

ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সিনিয়র নেতা ও সাবেক উপ-প্রধানমন্ত্রী এল কে আদভানির সঙ্গে তার নয়াদিল্লির বাসভবনে দেখা করেন এবং কুশল বিনিময় করেন শেখ হাসিনা।

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে তার আবাসস্থলে শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন।

শ্রীলঙ্কার প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ শেষে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন শেখ হাসিনা।

আইটিসি মৌর্য হোটেলে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপারসন সোনিয়া গান্ধী, কংগ্রেসের সাবেক প্রেসিডেন্ট রাহুল গান্ধী এবং দলটির সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী ভাদরা।

পালাম বিমানবন্দরে শেখ হাসিনাকে বিদায় জানান ভারতের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল।

দেশে পৌঁছালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শেখ হাসিনাকে স্বাগত জানান মন্ত্রিপরিষদের সদস্য ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা