আলী হোসেন মিন্টু
প্রকাশ : ০৬ জুন ২০২৪ ১৫:৪৭ পিএম
আপডেট : ০৬ জুন ২০২৪ ১৬:০৫ পিএম
মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারে যানজট এখন নিত্যসঙ্গী। প্রায় সাড়ে ১০ কিলোমিটার দৈর্ঘ্যরে এই ফ্লাইওভারটি পার হতে ১০ মিনিট সময় লাগার কথা থাকলেও লাগছে এক থেকে দেড় ঘণ্টা। অন্যদিকে ফ্লাইওভারের ওপর বিভিন্ন স্পটে বাস থামিয়ে যত্রতত্র যাত্রী ওঠানামা বাড়াচ্ছে দুর্ঘটনার ঝুঁকি। অতিরিক্ত ভাড়া দিয়েও স্বস্তিতে নেই যাত্রীরা। ফ্লাইওভার কর্তৃপক্ষের অব্যবস্থাপনায় দুর্ভোগ পোহাতে হচ্ছে এই পথে চলাচলকারী যাত্রীদের। বুধবার (৫ জুন) তোলা।