আরিফুল আমিন
প্রকাশ : ০২ জুন ২০২৪ ১২:৪৩ পিএম
আপডেট : ০২ জুন ২০২৪ ১৩:২৬ পিএম
বাজারের নাম ফকিন্নি বাজার। প্রায় ৫০ বছর ধরে গড়ে ওঠা বাজারটি নিম্নবিত্তের প্রতিদিনের বাজারের ভরসার এক জায়গা। রাজধানী ঢাকার তেজকুনি পাড়ায় রেললাইনের কোল ঘেঁষে গড়ে উঠেছে এই বাজার। সরেজমিনে গিয়ে দেখা যায়, বাজারের এক ভিন্ন চিত্র। চাল, ডাল, কাঁচা বাজার থেকে শুরু করে মাছ-মাংস, তেল, মসলা সবই পাওয়া যাচ্ছে। সুলভ মূল্যে বিক্রেতারা এসব পণ্য কিনে আনেন মূলত কারওয়ান বাজার থেকে। সেখানকার অবিক্রিত বা উচ্ছিষ্ট পণ্য কিনে এখানে বাজার মূল্যের তুলনায় অনেক কম মূল্যে বিক্রি করেন তারা। শনিবার (১ জুন) তোলা।