প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৮ মে ২০২৪ ২৩:৫২ পিএম
আপডেট : ১৮ মে ২০২৪ ২৩:৫৩ পিএম
পরিবেশ স্বেচ্ছাসেবীর শিখন কৌশল, দক্ষতা ও সুবিধাদিসহ নানান বিষয় নিয়ে বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালাটির উদ্বোধন করেন সুইডেনের পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক ফার্স্ট সেক্রেটারি এবং সামাজিক উন্নয়ন করপোরেশনের উপপ্রধান নায়োকা মার্টিনেজ ব্যাকস্ট্রম।
প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা, প্রকৃতিবন্ধু মুকিত মজুমদার বাবুর সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান, স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ মনির হোসেন।
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি, বাংলাদেশ রিভার ফাউন্ডেশন, নেচার কনসারভেসন ম্যানেজমেন্ট ও রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টারসহ ১৪টি পরিবেশবাদী সংগঠনের যৌথ আয়োজনে কর্মশালায় বিষয়ভিত্তিক বক্তব্য উপস্থাপন করা হয়। জার্মানভিত্তিক গবেষনা সংস্থা পটসডেম ইনস্টিটিউট ফর ক্লাইমেট চেইঞ্জ রিসার্চের বিজ্ঞানী মোহাম্মদ মফিজুর রহমান, রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টারের চেয়ারম্যান মোহাম্মদ এজাজ, লেখক ও লাইফ কোচ মাশাহেদ হাসান সীমান্ত, শের-ই বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মীর মোহাম্মদ আলী উপস্থাপন করেন।
সমাপনী পর্বে নেচার কনজারভেসন ম্যানেজমেন্টের পরিচালক রশিদুজ্জামান রাশেদের সভাপতিত্বে বক্তব্য দেন পরিবেশ, বন ও জরবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মাহমুদ হাসান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মনজুরুল কিবরীয়া, বাংলাদেশ নদী পরিব্রাজক দলের সভাপতি প্রকৌশলী মো. হাবিবুর রহমান, কর্ণফুলী সুরক্ষা পরিষদের সম্পাদক শেখ দিদারুল ইসলাম চৌধুরী ও এম অ্যান্ড জে গ্রুপের প্রতিনিধি সাঈদ চৌধুরী।