× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আইপিডিআই ফাউন্ডেশনের আজীবন সম্মাননা পেলেন অধ্যাপক জাফর, আমানুল্লাহ ও ট্যান হুয়েই চিম

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০২ মে ২০২৪ ১৮:০৩ পিএম

অধ্যাপক আবু জাফর, অধ্যাপক মুহা.আমানুল্লাহ ও অধ্যাপক ট্যান হুয়েই চিমকে আজীবন সম্মাননা দিয়েছে আইপিডিআই ফাউন্ডেশন। প্রবা ফটো

অধ্যাপক আবু জাফর, অধ্যাপক মুহা.আমানুল্লাহ ও অধ্যাপক ট্যান হুয়েই চিমকে আজীবন সম্মাননা দিয়েছে আইপিডিআই ফাউন্ডেশন। প্রবা ফটো

তিন গুণীকে আজীবন সম্মাননা দিয়েছে আইপিডিআই ফাউন্ডেশন। তারা হলেন- অধ্যাপক আবু জাফর, অধ্যাপক মুহা.আমানুল্লাহ ও অধ্যাপক ট্যান হুয়েই চিম।

আইপিডিআই ফাউন্ডেশন গত মঙ্গলবার (৩০ এপ্রিল) ও বুধবার (১ মে) দুদিনব্যাপী রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে অন্তর্জাতিক কার্ডিওভাস্কুলার কনফারেন্স ‘বাংলাদেশ লাইভ ২০২৪’-এর আয়োজন করে। এই অনুষ্ঠানে তাদেরকে এই সম্মাননা দেওয়া হয়।

কনফারেন্সে দেশের এবং দেশের বাইরের প্রথিতযশা প্রায় দেড়শ হৃদরোগ বিশেষজ্ঞরা তাদের বৈজ্ঞানিক প্রবন্ধ পাঠ করেন। সারাদেশের প্রায় ১ হাজার চিকিৎসক এই কনফারেন্সে উপস্থিত ছিলেন। কনফারেন্সে দেশ ও দেশের বাইরের চারটি হাসপাতাল থেকে সরাসরি লাইভ কেস ট্রান্সমিশন সম্প্রচার করা হয়।

ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল ওয়াদুদ চৌধুরীর সভাপতিত্বে কনফারেন্স প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি। বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য অধ্যাপক প্রাণ গোপাল দত্ত, সংসদ সদস্য ডা. মো. তৌহিদুজ্জামান, বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটির সভাপতি অধ্যাপক একেএম মহিবুল্লাহ। সম্মানিত অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন অধ্যাপক আব্দুল্লাহ আল সাফী মজুমদার, অধ্যাপক আফজালুর রহমান, অধ্যাপক মীর জামাল উদ্দিন, অ্যাডভোকেট আবু রেজা মুহা. কাইয়ুম খান প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, বর্তমান বিশ্বে হৃদরোগ প্রায় মহামারির আকার ধারণ করেছে। আমাদের দেশও এর ব্যতিক্রম নয়। বিভিন্ন ধরণের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও বাংলাদেশ সরকার স্বাস্থ্যখাতে ব্যাপক উন্নতি সাধন করতে সক্ষম হয়েছে। সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোও এ-ব্যাপারে এগিয়ে আসছে। আইপিডিআই ফাউন্ডেশনের ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এই কনফারেন্সের আয়োজন বাংলাদেশে এক যুগান্তকারী অধ্যায়ের সূচনা করেছে। স্বাস্থ্যখাতে ডিজিটালাইজেশন দেশে হৃদরোগের প্রকোপ অনেকাংশে কমিয়ে আনবে- তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক মরহুম আবু জাফর, সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক মরহুম মো. আমানউল্লাহ এবং সিঙ্গাপুর হার্ট ইন্সটিটিউটের চেয়ারম্যান অধ্যাপক ট্যান হুয়েই চিমকে কার্ডিওলজিতে তাদের উল্লেখযোগ্য অবদানের জন্য আজীবন সম্মাননায় ভূষিত করা হয়। সবশেষে অনুষ্ঠানের সভাপতি অধ্যাপক আবদুল ওয়াদুদ চৌধুরী তার সমাপনী বক্তব্যে বলেন, প্রতিষ্ঠার শুরু থেকেই আইপিডিআই ফাউন্ডেশন হৃদরোগ নির্মূলে বৈজ্ঞানিক গবেষণা এবং এ-বিষয়ক নানা সেমিনার এবং কনফারেন্সের আয়োজন করে আসছে। ভবিষ্যতেও আইপিডিআই তাদের এধরণের কার্যক্রম অব্যাহত রাখবে। অতঃপর উপস্থিত সবার সুস্বাস্থ্য কামনা করে তিনি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। উল্লেখ্য, আইপিডিআই ফাউন্ডেশন মূলত হেলদি হার্ট হ্যাপি লাইফ অর্গানাইজেশনের একটি সহযোগী সংগঠন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা