× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভাসানী অনুসারী পরিষদের নতুন সদস্য সচিব আবু ইউসুফ সেলিম

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৩ মার্চ ২০২৪ ১১:৪৭ এএম

আপডেট : ১৩ মার্চ ২০২৪ ১২:২৭ পিএম

ভাসানী অনুসারী পরিষদের নতুন সদস্য সচিব আবু ইউসুফ সেলিম। ছবি : সংগৃহীত

ভাসানী অনুসারী পরিষদের নতুন সদস্য সচিব আবু ইউসুফ সেলিম। ছবি : সংগৃহীত

ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব পদ থেকে হাবিবুর রহমান রিজুকে অব্যাহতি দিয়ে পরিষদের যুগ্ম আহ্বায়ক ড. আবু ইউসুফ সেলিমকে দায়িত্ব দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১২ মার্চ) পরিষদের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইসমাইল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি উল্লেখ করা হয়েছে, মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর পুরানা পল্টনে সংঘঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে পরিষদের নীতি নির্ধারণী কমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু। 

সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে হাবিবুর রহমান রিজুকে সদস্য সচিবের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। এ ছাড়াও পার্টির প্রাথমিক সদস্যপদসহ সংগঠনের সব কর্মকাণ্ড থেকেও তাকে অব্যাহতি দেওয়া হয়। পাশাপাশি উপস্থিত সকল সদস্যদের মতামতের ভিত্তিতে যুগ্ম আহ্বায়ক ড. আবু ইউসুফ সেলিমকে ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়। ড. আবু ইউসুফ সেলিম আগামী সম্মেলন পর্যন্ত সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা