× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঠাকুরগাঁও জেলা সমিতি ঢাকা’র দ্বিবার্ষিক কমিটি গঠন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৪ ২১:৫১ পিএম

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৪ ২২:৩৮ পিএম

রাজধানীর বঙ্গবন্ধু সামরিক জাদুঘরে ঠাকুরগাঁও জেলা সমিতি ঢাকা’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সংগৃহীত

রাজধানীর বঙ্গবন্ধু সামরিক জাদুঘরে ঠাকুরগাঁও জেলা সমিতি ঢাকা’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সংগৃহীত

ঠাকুরগাঁও জেলা সমিতি ঢাকা’র দ্বিবার্ষিক কমিটি গঠন করা হয়েছে। গতকাল শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর বঙ্গবন্ধু সামরিক জাদুঘরে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভা ও ফ্যামিলি ডে অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে ২৫ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়। ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য হাফিজউদ্দীন আহমেদ কমিটির ঘোষণা দেন।

কমিটিতে সিনিয়র জেলা ও দায়রা জজ (অবঃ) লুৎফা বেগমকে সভাপতি এবং স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (অবঃ) মো. আনোয়ার আলীকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এছাড়া দুদকের অবসরপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ আব্দুস সোবহান মুকুলকে সিনিয়র সহ-সভাপতি করা হয়েছে। পাশাপাশি স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্ম-সচিব (প্রশাসন অনুবিভাগ) ড. মো. জিয়াউদ্দীন, বিগ্রেডিয়ার জেনারেল মো. ওমর ফারুক (অবঃ), ডেপুটি এটর্নি জেনারেল ব্যারিস্টার নূর উস সাদিক, কর্ণেল মো. সোহেল রানা (অবঃ) ও হরিপুর উপজেলা থেকে একজনকে সহ-সভাপতি (পদ খালি) করা হয়েছে। গত কমিটির সভাপতি খাদ্য বিভাগের সাবেক মহাপরিচালক সারওয়ার মাহমুদ সেলিমকে উপদেষ্টা কমিটিতে রাখা হয়েছে।

কমিটিতে বিশেষ সিনিয়র পুলিশ সুপার প্রকৌশলী এস এন মো. নজরুল ইসলামকে যুগ্ম সাধারণ সম্পাদক, সিনিয়র সাংবাদিক মো. মশিউর রহমানকে সাংগঠনিক সম্পাদক, সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী (অবঃ) মো. ফজলুর রহমানকে কোষাধ্যক্ষ (অর্থ সম্পাদক), বাংলাদেশ স্পেশালইজড হাসপাতালের উপ-পরিচালক ডা. আলী আবরারকে সমাজকল্যাণ ও মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক, সমাজসেবী ডেনিস ইসলামকে মহিলা বিষয়ক সম্পাদক, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আবু সাঈদ মো. হাফিজুর রহমানকে (রিয়েল) ক্রীড়া, সাহিত্য, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. জাকির হোসেনকে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, নর্থবেঙ্গল২৪ এর সম্পাদক এস.এম. সামিউল্লাহ সম্রাটকে প্রচার সম্পাদক, সরকারি চাকরিজীবী ফরহাদ হোসেনকে দপ্তর সম্পাদক এবং ব্যবসায়ী আরিফুল ইসলামকে ছাত্র বিষয়ক সম্পাদক করা হয়েছে।

কমিটির কার্যনির্বাহী সদস্যরা হলেন, প্রাইম ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট (অবঃ) মো. ফিরদৌস আলম, জন্মভূমি প্রপাটিজ লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক, মো. বে-নজীর আহম্মেদ চৌধুরী, নিউভিশন গ্রুপের পরিচালক মো. বেলাল হোসাইন, জনতা ব্যাংকের জেনারেল ম্যানেজার (অবঃ) মো. চয়নূল হক (চয়ন), বিএডিসির অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সারওয়ার হোসেন, একাত্তর টিভির সিনিয়র নিউজরুম এডিটর নূর তাজমিন নীর ও উদ্যোক্তা মো. শাহিনুর ইসলাম।

১৯৯৬ সালে ঢাকায় অবস্থানরত ঠাকুরগাঁওয়ের ৫ উপজেলার মানুষকে নিয়ে গঠন করা হয় ঠাকুরগাঁও জেলা সমিতি, ঢাকা। বর্তমানে সংগঠনটিতে এক হাজারেরও বেশি সদস্য রয়েছে। সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন, সাবেক সমাজ কল্যাণ সচিব এ এম জব্বার। সংগঠনটি শুরু থেকেই ঢাকায় নিজ জেলার অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কাজের সঙ্গে জড়িত।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা