× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইরাবের সভাপতি অভিজিৎ, সম্পাদক আকতারুজ্জামান ও সাংগঠনিক সম্পাদক সেলিম

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৪ ২১:৫৬ পিএম

আপডেট : ২২ জানুয়ারি ২০২৪ ২১:৫৯ পিএম

অভিজিৎ ভট্টাচার্য, আকতারুজ্জামান ও সেলিম আহমেদ। প্রবা ফটো

অভিজিৎ ভট্টাচার্য, আকতারুজ্জামান ও সেলিম আহমেদ। প্রবা ফটো

শিক্ষা বিষয়ক সাংবাদিকদের সংগঠন অ্যাডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইরাব) নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সর্বসম্মতিক্রমে ভোরের কাগজের সিনিয়র রিপোর্টার অভিজিৎ ভট্টাচার্যকে সভাপতি ও বাংলাদেশ প্রতিদিনের নিজস্ব প্রতিবেদক আকতারুজ্জামানকে ফের সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

রবিবার (২১ জানুয়ারি) রাতে রাজধানীর একটি হোটেলে বার্ষিক সাধারণ সভা শেষে ২০২৪ সালের জন্য ১৫ সদস্যবিশিষ্ট এই কমিটি গঠন করা হয়। কমিটি ঘোষণা করেন ঢাকা রিপোটার্স ইউনিটির সভাপতি শুকুর আলী শুভ ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ। এ সময় ইরাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও দৈনিক শিক্ষার সম্পাদক সিদ্দিকুর রহমান খান উপস্থিত ছিলেন।

কমিটিতে অন্যরা হলেন- সহসভাপতি রাকিব উদ্দিন (সংবাদ), যুগ্ম সম্পাদক মুরাদ মজুমদার (দৈনিক শিক্ষা), সাংগঠনিক সম্পাদক সেলিম আহমেদ (প্রতিদিনের বাংলাদেশ), অর্থ সম্পাদক সৈয়দ এলতেফাত হোসাইন (বাংলাদেশ সংবাদ সংস্থা), দপ্তর সম্পাদক মুছা মল্লিক (ঢাকা পোস্ট), প্রচার ও প্রকাশনা সম্পাদক রাহুল শর্মা (আজকের পত্রিকা), আন্তর্জাতিক সম্পাদক মুরাদ হুসাইন (ফ্রিল্যান্স জার্নালিস্ট), প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক রুম্মান তূর্য (দৈনিক শিক্ষা), ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক এনামুল হক প্রিন্স (আমাদের বার্তা)।

কমিটিতে কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন- প্রতিদিনের বাংলাদেশের প্রধান প্রতিবেদক আজিজুল পারভেজ, বাহান্ন নিউজের সম্পাদক বিভাষ বাড়ৈ, আজকালের খবরের সিনিয়র রিপোর্টার নুরুজ্জামান মামুন ও সংবাদ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার আব্দুল হাই তুহিন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা