প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৪ ২৩:২০ পিএম
আপডেট : ০৩ জানুয়ারি ২০২৪ ০১:৩০ এএম
জেমসন মাহবুব ও শাফি উদ্দিন।
দুর্নীতি দমন কমিশন (দুদক) বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স এগেইনস্ট করাপশনের (র্যাক) ২০২৪ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। একাত্তর টেলিভিশনের সিনিয়র রিপোর্টার জেমসন মাহবুব সভাপতি এবং এশিয়ান টেলিভিশনের সিনিয়র রিপোর্টার শাফি উদ্দিন আহমদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। আর সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন প্রতিদিনের বাংলাদেশের সৈয়দ ঋয়াদ।
মঙ্গলবার (২ জানুয়ারি) বিকালে রাজধানীর সেগুনবাগিচার একটি রেস্টুরেন্টে সংগঠনের সদস্যরা বার্ষিক সাধারণ সভা ও ভোটের মাধ্যমে র্যাকের নতুন নেতৃত্ব নির্বাচন করেন।
সংগঠনটির সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন মাই টিভির সিনিয়র রিপোর্টার মাহবুব সৈকত, যুগ্ম সাধারণ সম্পাদক যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার রাব্বি সিদ্দীকি।
অর্থ সম্পাদক পদে নিউজ টোয়েন্টিফোরের তাসলিমুল আলম তৌহিদ, আলী তালুকদার দফতর সম্পাদক, দৈনিক আজকের পত্রিকার মারুফ কিবরিয়া প্রচার ও প্রকাশনা সম্পাদক, আরটিভির আতিকা রহমান কল্যাণ প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক, জনকণ্ঠের ফজলুর রহমান সাংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া কার্যনির্বাহী সদস্য পদে বিজয়ী হয়েছেন এনটিভির বিশেষ প্রতিনিধি সফিক শাহীন, সাইফুল ইসলাম মন্টু, মুহাম্মদ জাহাঙ্গীর আলম ও রফিক উজ্জামান।
ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের সাধারণ সম্পাদক খুরশীদ আলমের নেতৃত্বে নির্বাচন পরিচালনা করেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের সাধারণ সম্পাদক আক্তার হোসেন ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি সৈয়দ শুকুর আলি শুভ।
র্যাকের বিদায়ী সভাপতি আহম্মদ ফয়েজ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মহি উদ্দিন আহমেদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান, বর্তমান সহসভাপতি শামীম আহমেদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির ক্রীড়া সম্পাদক মাহবুবুর রহমান, জাতীয় প্রেস ক্লাব, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও ক্রাইম রিপোর্টার অ্যাসোসিয়েশন (ক্যাব) নেতৃবৃন্দসহ সিনিয়র সাংবকদিকরা এ সময় উপস্থিত ছিলেন।