× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কক্সবাজারে চলছে ১৬ দিনের কর্মসূচি

কক্সবাজার অফিস

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৩ ২২:৩৮ পিএম

আপডেট : ২৯ নভেম্বর ২০২৩ ০০:০৪ এএম

প্রবা ফটো

প্রবা ফটো

সমাজের নারীদের প্রতি বিভিন্ন সহিংস কর্মকাণ্ড প্রতিরোধে কক্সবাজারে ১৬ দিনের কর্মসূচি পালিত হচ্ছে। শনিবার (২৫ নভেম্বর) ‘নারীর জন্য বিনিয়োগ- সহিংসতা প্রতিরোধ’ এই স্লোগানে এ কর্মসূচি শুরু হয়। 

প্রতি বছর আন্তর্জাতিকভাবে ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত ১৬ দিনের কর্মসূচি পালন করা হয়। এই কর্মসূচির উদ্দেশ্য হচ্ছে, বছরের প্রতিটি দিন নারীরা সমাজে এবং কর্মক্ষেত্রে যে সহিংসতার শিকার হচ্ছে, সেটি রোধে নারী-পুরুষ সবার সোচ্চার এবং পরিবর্তনের দূত হয়ে ওঠা।

ইউএসএআইডির অর্থায়নে ওয়ার্ল্ডফিশের ইকোফিশ-২ প্রকল্পের বাস্তবায়ন এলাকাগুলোতে সচেতনতামূলক আলোচনা সভা, বিকল্প আয়মূলক কাজের প্রশিক্ষণসহ বিভিন্ন কর্মসূচি পালন করছে। মঙ্গলবার (২৯ নভেম্বর) কক্সবাজার সদর উপজেলার এডিবি হ্যাচারি সম্মেলন কক্ষে মৎস্যজীবী পরিবারের নারীদের আয় ও পুষ্টি উন্নয়ন দলের (উইং) সদস্য, মৎস্য সংরক্ষণ দলের (এফসিজি) সদস্য, ব্লু-গার্ড, মাছঘাট সহ-ব্যবস্থাপনা কমিটির (এলএফসিসি) সদস্যসহ মৎস্য সেক্টরের বিভিন্ন অংশীজনদের উপস্থিতিতে দিনব্যাপী আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন আঞ্চলিক মৎস্য কর্মকর্তা তৌফিকুল ইসলাম এবং বিশেষ অতিথি ছিলেন সিনিয়র উপেজলা মৎস্য কর্মকর্তা তারাপদ চৌহান। এ ছাড়া উপস্থিত ছিলেন ইকোফিশ-২ প্রকল্পের জেন্ডার স্পেশালিস্ট রেজওয়ানা শারমিন, গবেষণা সহযোগী, গবেষণা সহকারী, স্থানীয় ইমাম ও অন্যান্যরা।

প্রকল্পের আওতায় আগামী ৩-১০ ডিসেম্বর পর্যন্ত সাত দিন ৪৪ জন মৎস্যজীবী পরিবারের নারী সদস্যদের সেলাই কাজের ওপর হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হবে।

প্রান্তিক মৎস্যজীবী পরিবারের নারীদের কর্মসংস্থানের জন্য কাজ করছে ইউএসএআইডির ইকোফিশ-২ প্রকল্প। এ বছর প্রকল্প থেকে ৩ হাজার মৎস্যজীবী পরিবারের নারীকে প্রশিক্ষণ ও বিভিন্ন বিকল্প আয় বর্ধনমূলক কাজের উপকরণ বিতরণ করা হয়েছে। তারা যেন পরিবারে আয় ও নানা উন্নতিতে অবদান রাখতে পারে। সে সঙ্গে মৎস্যজীবীরা জীববৈচিত্র্য সংরক্ষণে ভূমিকা রাখতে পারে; সে বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা