প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৩ ১৮:০১ পিএম
আপডেট : ২৫ নভেম্বর ২০২৩ ১৯:০৩ পিএম
সভাপতি ইসমাঈল হুসাইন ইমু ও সাধারণ সম্পাদক আব্দুল লতিফ রানা। ছবি : সংগৃহীত
পরিবেশ ও দুর্যোগ বিটের সাংবাদিকদের সংগঠন ডিজাস্টার ম্যানেজমেন্ট রিপোর্টার্স ফোরামের (ডিএমআরএফ) নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
শনিবার (২৫নভেম্বর) রাজধানীর ঢাকার সেগুন বাগিচার একটি হোটেলে আয়োজিত সভায় নতুন এ কমিটি গঠন করা হয়।
সংগঠনের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আজকালের খবরের সিনিয়র রিপোর্টার ইসমাঈল হুসাইন ইমু ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সকালের সময়ের সিনিয়র রিপোর্টার আব্দুল লতিফ রানা।
এ ছাড়া কমিটির সহসভাপতি নির্বাচিত হয়েছেন ইউএনবির সিনিয়র রিপোর্টার জাহাঙ্গীর আলম ও আমাদের সময়ের সিনিয়র রিপোর্টার গোলাম সাত্তার রনি। যুগ্ম সম্পাদক হয়েছেন দৈনিক জনতার আবু জাফর, অর্থ-সম্পাদক নয়াদিগন্তের জিলানী মিল্টন, সাংগঠনিক সম্পাদক আজকালের খবরের সাইফুল ইসলাম মন্টু, দপ্তর সম্পাদক একুশে সংবাদের আমিনুল হক ভুইয়া, প্রশিক্ষণ ও ক্রীড়া সম্পাদক বিডিনিউজের কামাল হোসেন তালুকদার।
কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন ইত্তেফাকের জামিউল আহসান সিপু, সংগ্রামের তোফাজ্জল হোসেন কামাল, চ্যানেল টুয়েন্টিফোরের শাহরিয়ার আরিফ ও বাংলাদেশ প্রতিদিনের আলী আজম।
বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ইসারফ হোসেন ইসা নতুন এই কমিটি ঘোষণা করেন।
এ সময় উপস্থিত ছিলেন- ক্র্যাবের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান খান, সারোয়র আলম ও ক্রাব সদস্য ও ডিএমআরএফের সদস্যরা।
আগামী দুবছরের জন্য এই কমিটি নির্বাচিত করা হয়।