× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নারীপক্ষের তরুণ নারী সম্মেলন শুরু বৃহস্পতিবার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ জুলাই ২০২৩ ০০:৩৯ এএম

আপডেট : ১২ জুলাই ২০২৩ ১১:০০ এএম

নারীপক্ষের তরুণ নারী সম্মেলন শুরু বৃহস্পতিবার

‘মোরা আকাশের মতো বাধাহীন’ স্লোগানে নারীপক্ষের তিন দিনের তরুণ নারী সম্মেলন শুরু হচ্ছে বৃহস্পতিবার (১৩ জুলাই)। ঢাকার সাভারে গণস্বাস্থ্য কেন্দ্রে নানা উপস্থাপনার মাধ্যমে এ সম্মেলন শেষ হবে ১৫ জুলাই।

মঙ্গলবার (১১ জুলাই) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে সংবাদ সম্মেলনে কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানানো হয়। নারীপক্ষের তরুণ নারী সম্মেলনের সমন্বয়কারী গীতা দাস অনুষ্ঠানে মূল বক্তব্য পড়ে শোনান। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রকল্প পরিচালক সামিয়া আফরীন।

এ সময় আরও উপস্থিত ছিলেন সদস্য অ্যাডভোকেট কামরুন নাহার, অ্যাডভোকেট জুসি আক্তার, কো-অর্ডিনেটর উজ্জীমান আক্তার, ফেরদৌসী আক্তার।

গীতা দাস বলেন, টেকসই লক্ষ্যমাত্রা-২০৩০ অর্জনে তরুণদের সম্পৃক্ত করা, অংশগ্রহণ বাড়ানো, নারী রাজনীতিকে শক্তিশালী করাই আমাদের মূল লক্ষ্য। ভৌগোলিক অবস্থান ও জাতিগত পরিচয়ের মানুষ যেমন সমতল, হাওর, পাহাড়ি, চাকমা, মারমা, বাঙালি প্রতিবন্ধী নারী সবাই অংশ নেবে এ সম্মেলনে। পেশাগত দিক থেকে যৌনকর্মী শ্রেণিকেও বিবেচনায় রাখা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা