× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের ভুয়া কমিটি ভাইরাল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ জুন ২০২৩ ২১:০৬ পিএম

আপডেট : ১৩ জুন ২০২৩ ২৩:২৮ পিএম

স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের ভুয়া কমিটি ভাইরাল

স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের একটি ভুয়া ও সম্পূর্ণ অসাংবিধানিক আহ্বায়ক কমিটি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যার কোনো প্রকার আইনি বৈধতা নেই। তাই ভুয়া এই কমিটির বিরুদ্ধে বিবৃতি দিয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করেছে স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ।

সংগঠনটির সভাপতি শওকত হোসেন সজল ও সাধারণ সম্পাদক শাব্বির আহমেদ শিমুল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি নামে একটি ভিত্তিহীন, অসাংবিধানিক কমিটি আত্মপ্রকাশ করেছে। তথাকথিত এই কমিটির সঙ্গে স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ, কেন্দ্রীয় কমিটির কোনো সংশ্লিষ্টতা নেই। মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শে পরিচালিত স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ ব্যাংকিং সেক্টরে একটি সুপ্রতিষ্ঠিত সংগঠন। সারা দেশে সংগঠনের সুশৃঙ্খল একটি নেতৃত্ব বিদ্যমান রয়েছে। নির্বাচিত (সম্মেলনের মাধ্যমে) কেন্দ্রীয় কার্যকরী কমিটির মাধ্যমে সংগঠনটি পরিচালিত হয়। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে একদল বিপথগামী, নীতিভ্রষ্ট সাবেক ও বর্তমান কর্মকর্তারা এরূপ ন্যক্কারজনক কর্মকাণ্ড করেছেন, যার কোনো সাংবিধানিক বৈধতা নেই।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভিত্তিহীন ওই কমিটিতে যাকে আহ্বায়ক করা হয়েছে, তিনি এই সংগঠন করেননি, এমনকি সংগঠনে তার প্রাথমিক সদস্য পদও নেই। যাদের যুগ্ম আহ্বায়ক করা হয়েছে, তাদের অনেকেই অবসরপ্রাপ্ত। এ ছাড়া যাকে সদস্য সচিব করা হয়েছে, তিনি বর্তমানে সংগঠনের দায়িত্বশীল কোনো পদে নেই। আর যিনি কমিটি অনুমোদন দিয়েছেন, তিনি অবসরপ্রাপ্ত ব্যাংকার। স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের গঠনতন্ত্র অনুযায়ী, অবসরপ্রাপ্ত ব্যাংকারের এই সংগঠন করা বা নির্দেশনা দেওয়ার কোনো সুযোগ নেই। তাই যে সব সংবাদ মাধ্যমে এ ধরনের সংবাদ প্রকাশ করেছেন, আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের জন্য সবার প্রতি বিনীত আহ্বান জানাই।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা