× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৩ ১১:২৫ এএম

আপডেট : ১৭ এপ্রিল ২০২৩ ১২:১৪ পিএম

৭০ জন সুবিধাবঞ্চিত শিশুর মধ্যে উপহারসামগ্রী বিতরণ করা হয়

৭০ জন সুবিধাবঞ্চিত শিশুর মধ্যে উপহারসামগ্রী বিতরণ করা হয়

পিরোজপুরের বলেশ্বর নদীর পাড়ের সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে হাতেখড়ি ফাউন্ডেশনের  উদ্যোগে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে প্রতিবছরের ন্যায় এবারও ঈদ উপহার বিতরণ করা হয়েছে। শনিবার (১৫ এপ্রিল) বিকাল ৫টায় ঈদের আনন্দ হোক সবার জন্য- এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাছুয়া কাটাখাল এলাকায় ৭০ জন সুবিধাবঞ্চিত শিশুর মধ্যে উপহারসামগ্রী বিতরণ করা হয়।

১৮১ নম্বর খেজুরবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী সুমাইয়া বলে, এক বক্স ঈদের উপহার পেয়ে অনেক খুশি হয়েছি। আমার বাবা-মা গরিব, অনেক সময় ঈদের বাজার করতে কষ্ট হয়। এটা আমাদের পেয়ে অনেক উপকার হয়েছে।

সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক রুবেল মিয়া নাহিদ বলেন, সমাজের এই অবহেলিত সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করার সুযোগ ও তাদের মুখে ঈদের আনন্দে হাসি দেখতে পাওয়াটা আমার কাছে মানসিক প্রশান্তি। 

এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সভাপতি সুমন মিস্ত্রি সজিব, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সৌরভ হাওলাদার, সাংগঠনিক সম্পাদক শান্ত মিত্র, মঠবাড়িয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক ইমরান হোসাইন, কোষাধ্যক্ষ অভি হাওলাদার, তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক জিয়াউল হক মান্না প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা