প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫ ১৬:১০ পিএম
গ্রিন ভয়েসেস প্রজেক্টের আওতায় খুলনায় অনুষ্ঠিত হয়েছে প্রথম কমিউনিটিভিত্তিক যুবনেতৃত্বাধীন ক্যাম্পেইন। “সুস্থ পরিবেশ, সুস্থ জীবন” শিরোনামে আয়োজিত এই বিশেষ পটগানটি পরিচালনা করে APOS Youth Organization, যার উদ্দেশ্য ছিল মূলত পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ে কমিউনিটিকে সচেতন করা।
এই কার্যক্রমটি বাস্তবায়িত হয়েছে উন্নয়ন সংস্থা The Earth কর্তৃক আয়োজিত Gender, Climate Advocacy and Leadership Training-এর পরবর্তী ধাপ হিসেবে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী তরুণরা তাদের সেরা ক্যাম্পেইন পরিকল্পনাগুলোর একটি বাস্তবায়ন করে খুলনার দুটি স্থানে— হাদিস পার্ক এবং দত্তবাড়ি বস্তি কলোনি এলাকায়।

পথনাট্যে জলবায়ু পরিবর্তনের প্রভাব, বিশেষ করে নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনে এর প্রভাব এবং দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি ও অভিযোজন কৌশল তুলে ধরা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (এনডিসি) মহোদয়, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) খুলনা, সিরাক বাংলাদেশ, দ্য সুন্দরবন অর্গানাইজেশন, প্রান্তজ ফাউন্ডেশন, সিছাস সহ বিভিন্ন সামাজিক ও যুব সংগঠনের প্রতিনিধিবৃন্দ, শিক্ষক, গণমাধ্যমকর্মী এবং উন্নয়ন খাতের প্রতিনিধিগণ।
গ্রিন ভয়েসেস প্রজেক্টের আওতায় আগামী অক্টোবর মাসে আরও তিনটি যুবনেতৃত্বাধীন ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে— গাইবান্ধা, বগুড়া ও বান্দরবানে।
The Earth এর পক্ষ থেকে জানানো হয়, এই প্রকল্পের মাধ্যমে দেশের তরুণদের জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সংরক্ষণে নেতৃত্বদানের সক্ষমতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে ইতিবাচক সামাজিক পরিবর্তন আনাই মূল উদ্দেশ্য।