× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হালুয়াঘাট ব্যবসায়ী উন্নয়ন সমিতি

নাদিম সভাপতি, বাচ্চু সম্পাদক নির্বাচিত

হালুয়াঘাট প্রতিবেদক

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৫ ১১:২১ এএম

ব্যবসায়ী সমিতির সভাপতি নাদিম আহমদ ও সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বাচ্চু--প্রবা ফটো

ব্যবসায়ী সমিতির সভাপতি নাদিম আহমদ ও সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বাচ্চু--প্রবা ফটো

হালুয়াঘাট ব্যবসায়ী উন্নয়ন সমিতির কার্যকরী পরিষদ নির্বাচন ২০২৫ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। শনিবার (৪ অক্টোবর) সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনে সভাপতি পদে নাদিম আহমদ ৫১০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. রেজাউল করিম পেয়েছেন ৪৯৬ ভোট। সহ-সভাপতি পদে মো. আলমগীর হোসেন ৬৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মুজাহিদুল ইসলাম মনির পেয়েছেন ৫১৭ ভোট।

সাধারণ সম্পাদক পদে মো. সাজ্জাদ হোসেন বাচ্চু ৭৫১ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দেওয়ান তাওহীদ আল-শাহীন পেয়েছেন ৩০৬ ভোট।

সহ সাধারণ সম্পাদক পদে মো. মনসুর আলী ৬৪৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. জসিম উদ্দিন ভূঁইয়া পেয়েছেন ৬১৪ ভোট।

দপ্তর সম্পাদক পদে মো. শরিফ মিয়া ৬১৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অপর প্রার্থী মো. নূরে আলম শেখ পেয়েছেন ৬১৪ ভোট।

সমাজ কল্যাণ সম্পাদক পদে মো. আলমগীর হোসেন ৬৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আল-আমিন পেয়েছেন ৫৫২ ভোট।

এদিকে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মো. শাহাব উদ্দিন রতন, ক্রীড়া সম্পাদক এনামুল হাসান লাভীন এবং সদস্য পদে কামরুল হাসান, আলী হোসেন ও রাশেদুল ইসলাম।

নির্বাচন শেষে প্রধান নির্বাচন কমিশনার ফলাফল ঘোষণা করেন। ব্যবসায়ীরা জানান, এ নির্বাচনকে ঘিরে বাজার এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করেছে এবং সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা