× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আলোচনা সভা

বৈষম্যহীন ও নিরাপদ সমাজ গঠনে সচেতনতা বাড়াতে হবে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২২ জুলাই ২০২৫ ২২:০৮ পিএম

বৈষম্যহীন ও নিরাপদ সমাজ গঠনে সচেতনতা বাড়াতে হবে

নারী নেতৃত্বকে উৎসাহিত করতে এবং একটি বৈষম্যহীন ও নিরাপদ সমাজ গঠনে সচেতনতা বৃদ্ধির কোনও বিকল্প নেই বলে মনে করে নারী উন্নয়ন শক্তি। 

সোমবার (২১ জুলাই) চাপাইনবাবগঞ্জের নাচোলে “জেন্ডার পলিসি ও যৌন নিপীড়ন প্রতিরোধ” বিষয়ক কর্মশালায় বক্তারা এ কথা বলেন।

কর্মশালায় উপজেলার বিভিন্ন কমিউনিটিভিত্তিক নারী নেতৃত্বাধীন ক্ষুদ্র এনজিও ও সামাজিক সংগঠনের প্রধান নির্বাহীরা অংশগ্রহণ করেন।

এতে প্রধান অতিথি ছিলেন নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামাল হোসেন, বিশেষ অতিথি ছিলেন নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল ইসলাম, ফোরাম ফর কালচার অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক ড. সুলতান মোহাম্মদ রাজ্জাক। সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা প্রভাতী মাহাতো।

কর্মশালার মূল বক্তব্য ও প্রশিক্ষণ সেশন পরিচালনা করেন নারী উন্নয়ন শক্তির নির্বাহী পরিচালক ড. আফরোজা পারভীন। তিনি অংশগ্রহণকারী এনজিও প্রতিনিধিদের জন্য একটি বাস্তবভিত্তিক গাইডলাইন উপস্থাপন করেন; যা অনুসরণ করলে যৌন নির্যাতন, পারিবারিক সহিংসতা, বাল্যবিবাহ, জোরপূর্বক বিবাহ, নারী ও শিশু পাচার এবং যৌতুকের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তোলা সম্ভব হবে বলে তিনি মত প্রকাশ করেন।

কামাল হোসেন বলেন, আমাদের এই উপজেলার পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সচেতনতা, প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধির মাধ্যমে স্বনির্ভর করে তুলতে হবে। যাতে তারা পরিবার ও সমাজে সম্মানের সাথে সিদ্ধান্ত গ্রহণে অংশ নিতে পারে।

মনিরুল ইসলাম বলেন, কোনো ধরনের নির্যাতন বা হয়রানির শিকার হলে পুলিশ আপনাদের পাশে থাকবে—এটাই আজকের অঙ্গীকার।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা