× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাজবাড়ী জেলা ছাত্র কল্যাণ পরিষদ বাঙলা কলেজ শাখার কমিটি গঠন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৯ জুলাই ২০২৫ ২১:৩০ পিএম

রাজবাড়ী জেলা ছাত্র কল্যাণ পরিষদ বাঙলা কলেজ শাখার কমিটি গঠন

রাজবাড়ী জেলা ছাত্র কল্যাণ পরিষদ, সরকারি বাঙলা কলেজ শাখার নতুন কমিটি গঠনের ঘোষণা দেওয়া হয়েছে। অনুমোদিত এ কমিটি আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবে।

নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আলমগীর বাংলা এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন আবু জাফর। নতুন নেতৃত্বের অধীনে কমিটিতে মোট ৮৬ জন সদস্য রয়েছেন।

কমিটি গঠনে একাধিক উপদেষ্টার স্বাক্ষরের ভিত্তিতে অনুমোদন দেওয়া হয়। শিক্ষক উপদেষ্টা হিসেবে রয়েছেন সরকারি বাঙলা কলেজের প্রভাষক হাসান আলী এবং রুমানা শবনম।

এছাড়াও ছাত্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন— মোঃ মমিন খান (প্রধান উপদেষ্টা), শাহিনুর রহমান শাহিন, নজরুল ইসলাম, আসাদুজ্জামান আসাদ, হারুন অর রশিদ লিটন, দিদারুল ইসলাম, নাঈম হোসেন এবং জিয়াউর রহমান।

নবনির্বাচিত সভাপতি আলমগীর বাংলা বলেন, আমি রাজবাড়ীর সকল ছাত্রদের স্বার্থে কাজ করব। শিক্ষার্থীদের যেকোনো সমস্যা সমাধানে পাশে থাকব।

সাধারণ সম্পাদক আবু জাফর বলেন, এই কমিটি হবে শিক্ষার্থী অধিকার ও কল্যাণে একটি সেবামূলক প্ল্যাটফর্ম। সকলে মিলেই আমরা এগিয়ে যাব।

পরিষদের নতুন কমিটি গঠন উপলক্ষে ছাত্রদের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা