পেঁয়াজচাষির আত্মহত্যা
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৫ ১৯:০৪ পিএম
আপডেট : ২২ এপ্রিল ২০২৫ ১৯:১২ পিএম
পেঁয়াজচাষি সাইফুল শেখের পরিবারের সঙ্গে সম্প্রতি দেখা করেন ইউএনও এবং খানির প্রতিনিধি দল। ছবি: সংগৃহীত
মেহেরপুরে পেঁয়াজচাষি সাইফুল শেখের আত্মহত্যার প্রকৃত কারণ অনুসন্ধানে সরেজমিনে তথ্য সংগ্রহ করেছে বাংলাদেশ খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক (খানি)। এরই পরিপ্রেক্ষিতে আগামীকাল বুধবার (২৩ এপ্রিল) সকাল ১০টার দিকে রাজধানীর সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছে খানি।
এক বিজ্ঞপ্তিতে খানি জানিয়েছে, সম্প্রতি মেহেরপুরে পেঁয়াজচাষি সাইফুল শেখের আত্মহত্যার ঘটনায় আমাদের সকলকে গভীরভাবে নাড়া দিয়েছে। উৎপাদিত পেঁয়াজ বিক্রয়ে ন্যায্যমূল্য না পাওয়ায় এবং সময়মতো ঋণ পরিশোধ করতে না পারার চাপে আত্মহত্যার এই মর্মান্তি ঘটনার পরিপ্রেক্ষিতে গত ১৬-১৭ এপ্রিল খানি বাংলাদেশের পক্ষ থেকে একটি তথ্যানুসন্ধান দল ভুক্তভোগীর পরিবার ও ঘটনাস্থলে পরিদর্শন করেন।
ঘটনাটি দীর্ঘসময় ধরে কাঠামোগত শোষণের শিকার বাংলাদেশ ক্ষুদ্র ও প্রান্তি কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য না পাওয়ার ধারাবাহিক বঞ্চনার একটি অকাট্য প্রমাণ। মাঠপর্যায়ে এই পরিদর্শন প্রত্যক্ষ পর্যবেক্ষণ এবং ভুক্তভোগীর পরিবার, প্রশাসন, সংশ্লিষ্ট সরকারি দপ্তর ও অন্যান্যদের সঙ্গে সাক্ষাৎকারের মাধ্যমে উল্লেখ্যযোগ্য কিছু জরুরি তথ্য বাস্তবতা উঠে এসেছে।
তথ্যানুসন্ধানে প্রাপ্ত তথ্য ও নীতিগত সুপারিশসমূহ গণমাধ্যমের সামনে তুলে ধরার মধ্য দিয়ে আগামীতে ক্ষুদ্র কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য তথা ন্যায্য অধিকার নিশ্চিত করার লক্ষে বুধবার সকাল ১০টার দিকে সেগুনবাগিচায় অবস্থিত ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে একটি জরুরি সংবাদ সম্মেলন আয়োজন করছি।
সংবাদ সম্মেলনে আত্মহত্যার শিকার পেঁয়াজ চাষী সাইফুল শেখের মেয়ে রোজেফা খাতুন এবং মা রামসা বেগম অংশগ্রহণ করবেন। এছাড়াও, তথ্যানুসন্ধানকারী দলের সদস্যবৃন্দ সম্মেলনে উপস্থিত থেকে মাঠ পর্যায়ের অভিজ্ঞতা ও তথ্য আপনাদের সামনে উপস্থাপন করবেন।
এই সংবাদ সম্মেলনের লক্ষ্য অর্জনে আপনার উপস্থিতি এবং সুচিন্তিত মতামত আমাদের প্রেরণা যোগাবে।