× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মানুষের জন্য ফাউন্ডেশনের চেয়ারপারসন হলেন পারভীন মাহমুদ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৩ মার্চ ২০২৫ ২১:০৯ পিএম

পারভীন মাহমুদ। ছবি : সংগৃহীত

পারভীন মাহমুদ। ছবি : সংগৃহীত

মানুষের জন্য ফাউন্ডেশনের (এমজেএফ) চেয়ারপারসন হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন পারভীন মাহমুদ।

রবিবার (২৩ মার্চ) এ পদে মনোনীত হওয়ার আগে তিনি এমজেএফর পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

পারভীন মাহমুদ বাংলাদেশের আর্থিক এবং উন্নয়ন খাতে একজন পথিকৃৎ। তিনি ইন্সটিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) প্রথম নারী প্রেসিডেন্ট (২০১১) এবং সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টসের (SAFA) প্রথম নারী বোর্ড সদস্য এবং প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১৭ সালে তিনি সিএ ফিমেল ফোরাম-উইমেন ইন লিডারশিপ কমিটি, আইসিএবি প্রতিষ্ঠা করেন এবং ২০১৯ সাল পর্যন্ত সাফা উইমেন ইন লিডারশিপ কমিটি-র ভাইস চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করেন।

তার বর্ণাঢ্য ক্যারিয়ারে পারভীন মাহমুদ উন্নয়ন ও বেসরকারি খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ক্যারিয়ারের শুরুতে তিনি ব্র্যাকে কাজ করেন। এরপর তিনি এসিএনএবিআইএন অ্যান্ড কো, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসের পার্টনার, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এবং গ্রামীণ টেলিকম ট্রাস্টের প্রতিষ্ঠাতা ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন।

বর্তমানে তিনি শাশা গার্মেন্টস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর এবং আরডিআরএস বাংলাদেশের চেয়ারপারসন। বিভিন্ন প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ব্র্যাক ইন্টারন্যাশনাল, সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) এবং বিশ্ব সাহিত্য কেন্দ্র (বিএসকে)-এর প্রথম নারী বোর্ড সদস্য হিসেবে। তিনি ফ্রেন্ডশিপ, হারস্টোরি ফাউন্ডেশন, মনের বন্ধু, হিরোজ ফর অল এবং সিডার ইন্টারন্যাশনাল স্কুলের বোর্ডেও যুক্ত। এছাড়া তিনি ম্যারিকো বাংলাদেশ, অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড এবং বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের স্বতন্ত্র পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। তার অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ পারভীন মাহমুদ বিভিন্ন পুরস্কার পেয়েছেন।

সম্প্রতি তিনি লিডারশিপ ইন ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টিং ক্যাটাগরিতে টপ ৫০ প্রফেশনাল অ্যান্ড ক্যারিয়ার উইমেন অ্যাওয়ার্ড ২০২৩ শ্রীলংকা অর্জন করেছেন। এর আগে তিনি অনন্যা শীর্ষ দশ সম্মাননা ২০১৯, বেগম রোকেয়া শাইনিং পার্সোনালিটি অ্যাওয়ার্ড (২০০৬), জয়া আলোকিত নারী পুরস্কার (২০১৮) এবং বেসিস এবং বোল্ড থেকে নারী ক্ষমতায়নে অবদানের জন্য পুরস্কার পেয়েছেন।

ছোট ও মাঝারি উদ্যোক্তা (এসএমই) খাতের উন্নয়নে তিনি উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন। তিনি এসএমই ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বোর্ড সদস্য এবং এসএমই উইমেনস ফোরামের আহ্বায়ক ছিলেন। জাতিসংঘের ইউএনসিটিএডি/আইএসএআরের কনসালটেটিভ গ্রুপ অন সোশ্যাল ইন্ডিকেটরসের ওয়ার্কিং গ্রুপের সদস্য হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন।

নারী ক্ষমতায়ন, আর্থিক উন্নয়ন এবং সামাজিক ন্যায়বিচারের প্রতি তার দীর্ঘদিনের অবদানের মাধ্যমে পারভীন মাহমুদের নেতৃত্বে মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) আরও শক্তিশালী ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, বিশিষ্ট শিল্পপতি সৈয়দ মঞ্জুর এলাহী দীর্ঘদিন এমজেএফের চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব পালন করেছেন। গত ১২ মার্চ সিঙ্গাপুরের একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পারভীন মাহমুদ সাবেক চেয়ারপারসনের স্থলাভিশিক্ত হবেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা